অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক ।।
আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরীর সি এন্ড বি রোডস্থ আইসিডিএ’র প্রধান কার্যালয়ে বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, নারী ও মানবমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রপথিক, মনোরমা বসু মাসীমার স্মৃতি রক্ষার্থে গঠিত মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র’র পক্ষ থেকে অদম্য মেধাবী শিক্ষার্থীদের “মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি প্রদান’র অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থী কলি মুখার্জী কে “মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি” প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র’র সভাপতি ও আইসিডিএ’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ, মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র’র সদস্য সচিব এবং আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, আর্থিক সেবা কার্যক্রম (ভারপ্রাপ্ত) ইউসুফ আলী হাওলাদার এবং হিসাবরক্ষন কর্মকর্তা ইসরাত জাহান সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ ।
এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কলি মুখার্জী শিক্ষাবৃত্তি পেয়ে মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিগত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে মনোরমা বসু মাসীমা’র ১২৮ তম জন্মজয়ন্তীতে মনোরমা বসু মাসীমার স্মৃতি রক্ষার্থে গঠিত মনোরমা বসু মাসীমা আনন্দ নিবাস-স্বাস্থ্য ও শিক্ষাকেন্দ্র’র আয়োজনে ১১ জন অদম্য মেধাবী শিক্ষার্থীদের “মনোরমা বসু মাসীমা শিক্ষাবৃত্তি- ২০২৫” প্রদান করা হয়।



Post Comment