আইনজীবী সমিতির নির্বাচনে পুন:তফসিল চেয়ে মামলা
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পুন: তফসিল ঘোষণা চেয়ে এবং চূড়ান্ত তালিকা বাতিলের আবেদন জানিয়ে বরিশাল প্রথম যুগ্ম জেলা জজ আদালতে তিনজন আইনজীবী বাদি হয়ে ২৬ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ শে মার্চ শুনানির জন্য তারিখ ধার্য্য রেখেছেন। মামলার বাদীরা হরেলন : অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, কাজী মনিরুল হাসান, সাইফুল আলম গিয়াস। মামলার বিবাদীরা হলেন : জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ পরিষদের আহবায়ক এস এম সাদিকুর রহমান লিংকন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ (১), সালাউদ্দিন মাসুম, আব্দুল মজিদ ঢালী সহ-সভাপতি প্রার্থী শেখ মেহেদী হাসান, সৈয়দ মাসুম মিয়া রেজা, শেখ হুমায়ন কবির মাসউদ, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, মোহাম্মদ ফরিদ উদ্দিন, জাকির হোসেন, অর্থ সম্পাদক প্রার্থী জাহিদুল ইসলাম পান্না, রুহুল আমিন খায়ের, যুগ্ম সম্পাদক প্রার্থী সাইদুর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক প্রার্থী তারেক আল ইমরান, যুগ্ম সম্পাদক প্রার্থী, মাহমুদ শাহ আলম, হারুন আর রশিদ, নির্বাহী সদস্য প্রার্থী, রিয়াজুল হক, মোহাম্মদ সায়েম উল আলম, সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন হাওলাদার, পারুল বেগম, এইচএম আশরাফুল আলম, গোলাম মোর্তজা তপু, মোহাম্মদ শাহ আলম। মামলায় উল্লেখ করা হয়-১ নং বিবাদীর নেতৃত্বে গত ২৪ ফেব্রুয়ারি একদল আইনজীবী এজলাসে ভাঙচুর এবং বিচারকদের সাথে চরম অসভ্য আচরণ করেন। অভিযুক্ত আইনজীবী গত ১১ মার্চ হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করেন। ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে সরকারি দল সমর্থিত আইনজীবীরা মব সৃষ্টি করে প্রতিবন্ধী অর্থ সম্পাদক প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। যা গত ১০ মার্চ আইনমন্ত্রীকে লিখিতভাবে জানানো হয়। একইসঙ্গে পুন:তফসিল ঘোষণা করার আবেদন করা হয়। বরিশালের প্রথম জেলা জজ আদালতে মামলা করলে বিচারক তা আমলে নিয়ে আগামী ২৪ মার্চ শুনানীর দিন ধার্য্য করেন।



Post Comment