ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের চার জন শ্রমিকের ছাঁটাই প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক ।।
আজ ২৯শে মার্চ ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের নেতৃত্বে দুই দিন সর্বাত্মক কর্মবিরতির পর চারজন শ্রমিকের অবৈধ ছাঁটাই প্রত্যাহার করা হয়েছে। বিকাল ৩টায় ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মালিকপক্ষের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর সাব্বির, শ্রমিকপক্ষ ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে পরিদর্শক মো শাহাবুদ্দিন এবং শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি জাকির ও সাধারণ সম্পাদক ইমরানের সাথে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী ,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
বৈঠকে ছাটাইকৃত চারজনের চাকুরি ফেরত দেয়াসহ আগামী জুলাই মাসের মধ্যে সকল শ্রমিককে চাকুরির নিয়োগপত্র দেয়া ,৩১ মার্চের মধ্যে সকল শ্রমিককে ন্যুনতম ১০% ইনক্রিমেন্ট দেয়া ও আগামী ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে ২০২৬ সালের মজুরি গেজেট বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
ত্রিপক্ষীয় বৈঠক শেষে সন্ধ্যায় ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের নেতৃত্বে একটি বিজয় মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



Post Comment