Loading Now

উজিরপুরে জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে শিশুক ধর্ষণের অভিযোগ

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামে জামায়াতে ইসলামীর নেতার ছেলের বিরুদ্ধে ১১ বছরের শিশুকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শিশুটি বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্রে জানা যায়- সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিম সাতলা গ্রামের জামায়াতে ইসলামীর নেতা হালিম সরদারের ছেলে লম্পট মাহফুজ সরদার এক শিশুকে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে তাকে তুলে নিয়ে বসতবাড়ির সামনে পুকুর পাড়ে মাওলানা রুহুল আমিন সরদারের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে আটকে রেখে ইট দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ডাক-চিৎকার করলে শিশুটিকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে সটকে পড়ে লম্পট মাহফুজ সরদার। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই শিশু সাতলা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

এ ব্যপারে উজিরপুর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান- এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান- তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ওই লম্পট ধর্ষককে অচিরেই গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন শিশুর পরিবার ও এলাকাবাসী।

Post Comment

YOU MAY HAVE MISSED