বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক ।।
আগামীকাল বৃহস্পতিবার বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট ভোটার হচ্ছেন ৯৭৩ জন। ছয়টি পদের মধ্যে ২২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ পরিষদ এর আহবায়ক এস এম সাদিকুর রহমান লি;কন। যারা নির্বাচন করতে যাচ্ছেন তারা হচ্ছেন সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ (১) মোহাম্মদ সালাউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ঢালী, শেখ মেহেদী হাসান শাহিন, সৈয়দ মাসুম মিয়া রেজা, সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবির মাসউদ, আবুল কালাম আজাদ ইমন, মোঃ ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম পান্না, যুগ্ম সম্পাদক মামা রুহুল আমিন খায়ের,সাইদুর রহমান সোহেল, মোহাম্মদ তারেক আল ইমরান, মামা শাহ আলম(৩),নির্বাহী সদস্য মোঃ হারুন অর রশিদ, মোঃ রিয়াজুল হক, সায়েম উল আলম, কামাল হোসেন হাওলাদার, পারুল বেগম, এইচ এম আশরাফুল আলম, গোলাম মোর্তজা তপু, মোঃ শাহ আলম। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচনের উপ পরিষদ এর আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লি;কন জানিয়েছেন।
,


Post Comment