Loading Now

গৌরনদীতে সাইক্লোন শেল্টারের রড চুরি

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরি হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল। তিনি বলেন, রড চুরির ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মাণের ঠিকাদার মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে।

একপর্যায়ে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে দুইজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার ও একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী এ চুরির ঘটনার সঙ্গে ওই এলাকার আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এরমধ্যে মজিবর রহমান নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের ব্যাপারে খোঁজ নিয়ে গ্রেপ্তার করা হবে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা জানিয়েছে চোরাই রডগুলো গৌরনদীর বেজগাতি স্লুইজ হাসপাতাল সংলগ্ন ভাঙ্গারি ব্যবসায়ী কা

Post Comment

YOU MAY HAVE MISSED