ছাগলে গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ধাক্কায় বৃদ্ধ খুন
উজিরপুর প্রতিনিধি ।।
বরিশালের উজিরপুর উপজেলায় ছাগলে গাছ খাওয়া নিয়ে ঝগড়ার মধ্যে ভাতিজার ধাক্কায় পড়ে গিয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার চাউলাহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) ওই গ্রামের বাসিন্দা আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি রকিবুল ইসলাম বলেন, সেকেন্দারের মিষ্টি কুমড়োর গাছ তার বড় ভাই মোশারেফ হোসেন হাওলাদারের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এ সময় মোশারেফের ছেলে আকতার হোসেন চাচা সেকেন্দারকে ধাক্কা দেন। এতে সেকেন্দার পড়ে গিয়ে গাছের সঙ্গে আঘাত পেয়ে জ্ঞান হারান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”



Post Comment