Loading Now

টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা অফিসের পাঁচজনকে কারা দন্ড

নিজস্ব প্রতিবেদক ।।

টাকা আত্মসাতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের পাঁচজনকে দুই বছর করে কারাদণ্ড ও বিভিন্ন অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বরিশালের বিভাগীয় স্পেশাল আদালতের বিচারক আবু জাফর মোঃ নোমান ওই রায় প্রদান করেন। সাজা প্রাপ্ত আসামিরা হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার সৈয়দ মোহাম্মদ নাসিমকে দুই ধারায় দুই বছর এবং তিন বছরের শশ্রম কারাদণ্ড ৫০০০ টাকা অর্থদণ্ড আমাদের এক মাসের কারাদ্ত প্রদান করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের দলনেতা মোহাম্মদ নিজাম উদ্দিন পলাতক কে দুই বৎসরের সশ্রম কারাদণ্ড ৯০ হাজার টাকা অর্থদণ্ড ও দুই মাসে কারাদণ্ড প্রদান করা হয়েছে। দলনেত্রী উপজেলা সমাজসেবা অফিসের শাহানারা বেগমকে( পলাতক) দুই বছরের কারাদণ্ড আশি হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলার অপর আসামি সাহিদা বেগমকে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ আশি হাজার টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিন আশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাসলিমা বেগম দলনেত্রী কে দুই বছর কারাদণ্ড ৮০ হাজার টাকা অর্থদণ্ড অনাদা দুই মাসের দন্ড প্রদান করা হয়েছে। মামলার নথি সূত্রে জানা গেছে আসামিরা মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে ১৯৯৯ সাল থেকে ২০০৭ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে জাল জালিয়াতি ক্ষমতার অপব্যবহার করে দপ্তরের ঘৃনায়ামান তহবিল থেকে চার লক্ষ ৬৩ হাজার ছয়শত টাকা আসামিরা আত্মসাৎ করে।

এ ব্যাপারে দুদকের বরিশালের সহকারী পরিচালক মোঃ আব্দুর রহিম জোয়ারদার বাদী হয়ে ২০০৯ সালের ২৯ শে জানুয়ারি মামলা দায়ের করেন। ২০০৯ সালের ২৬ শে ডিসেম্বর মামলার চার্জশিট প্রধান করেন বরিশাল দুদক অফিসের সহকারি পরিচালক আব্দুর রহিম জোয়ারদার। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার ওই রায় প্রদান কর। রায় ঘোষণার সময় সৈয়দ মোহাম্মদ নাসিম উপস্থিত ছিল। বাকি আসামি মোহাম্মদ নিজাম উদ্দিন, তাসলিমা বেগম, শাহিদা বেগম, শাহানারা বেগম রায় ঘোষণার সময় পলাতক থাকায় বিচারক আসামি যে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

Post Comment

YOU MAY HAVE MISSED