দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক ।।
ট্রেড ইউনিয়ন করায় সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিক নেতাকে ছাঁটাই করার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনরত শ্রমিকরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনভর নগরীর রূপাতলীর এই কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শেষে সন্ধ্যা ৬টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটের যাত্রীরা। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
এসময় তারা ছাঁটাই হওয়া সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের দুই শ্রমিক নেতাকে কাজে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা।
উদ্বোধনের আগেই গাজীপুরে দেবে গেল সড়ক, নির্মাণে অনিয়মের অভিযোগ
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের অধিকার নিশ্চিতের অংশ হিসাবে ট্রেড ইউনিয়ন করায় এখানকার সাধারণ সম্পাদক সম্পাদক মোশাররফ হোসেন ও সহ সাধারণ সম্পাদক খুকু মনিকে ছাটাই করা হয়েছে। যা পুরোপুরি অমানবিক ও অগণতান্ত্রিক। রাষ্ট্র যেখানে শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য শ্রমিক সংগঠন করার অধিকার দিয়েছে, সেখানে কারখানা মালিক কিভাবে এমন আচরণ করলো? দ্রুত সময়ের মধ্যে তাদের কাজে ফিরিয়ে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
পটুয়াখালীর যাত্রী সাজ্জাদুল ইসলাম বলেন, ঢাকা থেকে নির্বিঘ্নে আসলেও অবরোধে আটকে এখন চরম ভোগান্তিতে আছি। মহাসড়ক অবরোধ না করে অন্য ভাবে দাবি আদায়ের আন্দোলন করতে শ্রমিকদের আহ্বান জানান তিনি।



Post Comment