ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ কার্যকরের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ।।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ও সংশোধন অধ্যাদেশ ২০২৫ দ্রুত সংসদের অধিবেশনে আইন হিসেবে পাশ করার দাবীতে সিটিজেন ফর সাসটেইনবেল ডেভেলপমেন্ট এর উদ্যোগে আজ ২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রবীন নারী নেত্রী, শিক্ষাবিদ প্রফেসর শাহ শাজেদার সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য উপস্থাপন করেন অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, নারী উদ্দ্যোক্তা রেবেকা সুলতানা, আইপিভিতর নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, এসইউভিত্তর নির্বাহী পরিচালক হাছিনা বেগম নীলা, আরোহীর নির্বাহী পরিচালক এ.টি.এম খোরশেদ আলম, শিশু সংগঠক আখতারুল কবীর, সংস্কৃতিকর্মী মোঃ শামীম হাওলাদার প্রমুখ।
সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর বরিশাল বিভাগীয় আহবায়ক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা ই-সিগারেট সহ সকল নতুন তামাকজাত পণ্যের ওপর নিষেধাজতা বহাল রাখা, বিক্রয়কেন্দ্রে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা, তরুণদের লক্ষ্য করে তামাক বিপনন ও প্রচার পদ্ধতি বন্ধ বারাসহ তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
বক্তারা একটি গুচ্ছ, তামাকমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন বলে গুরুত্বারোপ করেন। বক্তারা তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তি। থেকে রক্ষা করারও আহবান জানান।



Post Comment