Loading Now

নির্বাচনী মাঠে নারীদের সংকোচিত করার চেষ্টা করা হচ্ছে : ডা. মনীষা

নিজস্ব প্রতিবেদক ।।

আজ ১ ফেব্রুয়ারী কাশীপুর বাজারে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বরিশাল- ৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী  নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।

বিকাল ৪ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ বরিশাল জেলার সদস্য গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল তিন আসনে বাসদ মনোনীত প্রার্থী আজিমুল জিহাদ,  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম, ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলার সংগঠক আইয়ুব আলীসহ বাসদ এবং যুক্তফ্রন্ট বরিশাল জেলার নেতৃবৃন্দ।

এসময়ে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিলো একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কিন্তু আজ সাম্প্রদায়িক সম্প্রীতি  উল্টো পথে হাটছে বাংলাদেশ। নারীদের গায়ে বিভিন্ন অপবাদ দিয়ে নারীকে আজকে রাজনীতি এবং সমাজ থেকে দুরে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখাবো ৭১ থেকে ২৪ যেকোনো গণআন্দোলনের দেশের নারীরা সবচেয়ে বেশি ভুমিকা রেখেছে। কিন্তু নির্বাচনের মাঠেও তাদের সংকোচিত করার চেষ্টা করা হচ্ছে।

এসময়ে নেতৃবৃন্দ আরো বলেন, দেশের মুক্তিযুদ্ধ ও জুলাইয়ে গণঅভ্যুত্থানের চেতনায় একটি শোষণ বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সম্প্রতির বরিশাল গড়তে আগামী ১২ ই ফেব্রুয়ারী মই মার্কায় ভোট দিয়ে ডা: মনীষা চক্রবর্তীকে জয়যুক্ত করার আহ্বান রইল।

Post Comment

YOU MAY HAVE MISSED