Loading Now

পাওনাদের হাতে লাঞ্চিত হয়ে মিথ্যা নাটকের পায়তারা করছেন ফ্যাসিস্ট দোসড় শাহিন!

 

ছিলেন ফ্যাসিস্টের অন্যতম দোসড়। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী মন্ত্রী – এমপিদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে ঘুছিয়েছেন নিজের আখের। এখন বিএনপি ক্ষমতায় আসার পর ভোল পাল্টে নিজেকে বিএনপি বানানোর পায়তারায় লিপ্ত শাহীন শাহ নামে এক জাদুশিল্পি।কথিত এই শিল্পী বিগত আওয়ামী সরকারের সময় নিজ জন্মস্থান কালুশাহ সড়কে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদ বাগিয়ে নেন।এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন অর্থ লোপাট, একাধিক ব্যক্তিকে চাকুরী দেয়ার কথা বলে অর্থ নিয়ে বরিশাল থেকে পালিয়ে যায়।৫ আগষ্টের পর বরিশালে আসলে অর্থ প্রদানকারী ব্যক্তিরা তাকে আটক করে এবং তাদের পাওনা টাকা ফেরত চায়।পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে এবং এ সময় তিনি শপথ করে ১ মাসের মধ্যে সবার টাকা পরিশোধ করবেন। সেকথা বলে বরিশাল থেকে আবার ঢাকা চলে যায়।তারপর থেকে সে লাপাওা।ইতিমধ্যে গতকাল ৯ মার্চ তথ্য মন্ত্রীর বাসার সামনে তাকে বেশ কিছু পাওনাদাররা পেলে তার পথরোধ করে পাওনা টাকা ফেরত চায়। কিন্তু তিনি টাকা ঈদের পরে দেবেন এমন কথা জানালে উওেজিত হয়ে তাকে বেশকয়েকজন যুবক চড় থাপ্পড় মারে।পরে তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান।
কিন্তু পালিয়ে গিয়ে তিনি বিএনপির নেতাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। যা সত্য নয়।এমন এ ধরনের গুজবে কান না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছেন পাওনাদারদাররা।

Post Comment

YOU MAY HAVE MISSED