Loading Now

পাকিস্তানে হামলা করেছে আফগানিস্তান

অনলাইন ডেক্স ।।

পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

 

এই হামলার জবাব অতি দ্রুত দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এক্সে এক পোস্টে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তে বিভিন্ন এলাকায় বিনা উসকানিতে গুলি চালিয়েছে আফগানিস্তান। দ্রুত ও কার্যকরভাবে এগুলোর জবাব দেওয়া হবে।

আফগানিস্তানের একটি সামরিক কোরের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে ‘তীব্র সংঘর্ষ’ শুরু হয়। এতে বলা হয়, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই লড়াই শুরু হয়েছে।

 

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পাকিস্তানি সামরিক বাহিনীর পুনরাবৃত্ত উসকানি ও লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের অপর পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে।

২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডুরান্ড লাইন নামে পরিচিত। তবে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি।

 

মুজাহিদ আরও দাবি করেন, আফগান বাহিনী ‘অসংখ্য সৈন্য’ হত্যা করেছে এবং কয়েকজনকে জীবিত বন্দি করেছে। তিনি বলেন, শত্রুপক্ষের ১৫টি চৌকি দখল করা হয়েছে।

এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে ১৩ জন বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন। যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।

তথ্য সূত্র: যুগান্তর,,,,

Post Comment

YOU MAY HAVE MISSED