ফসলের সঠিক ব্যবস্থাপনায় কৃষকের আয় বাড়বে: আতাউর রহমান
নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের (বিআরআই) মহাপরিচালক ড. মুহাম্মাদ আতাউর রহমান বলেছেন, ফসল উৎপাদনের পাশাপাশি সংগ্রহোত্তর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকের আয় বাড়বে। এছাড়াও খাদ্য অপচয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। ফসল সংগ্রহ করার পর সংরক্ষন করতে হবে। দীর্ঘ সময় পর মানুষকে যেন পুষ্টি দেয় সেই ব্যবস্থাও করতে হবে। এজন্য পোস্ট হারভেস্ট প্রযুক্তির ব্যবহার ও নারী উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার বরিশাল শিল্প নগরীর (বিসিক) জেলা কার্যালয়ের ল ‘পোস্ট হারভেস্ট প্রসেসিং টেকনোলজি ডেসিমিনেশন’ শীর্ষক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, গাজীপুরের পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন ও পটুয়াখালীর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক বরিশালের প্রমোশন কর্মকর্তা মো. গোলাম রসুল (রাসেল)। কর্মশালাটি আয়োজন করে নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেডস্)। কর্মশালা শেষে বিসিকে অবস্থিত ‘জে-টেস্টি নেস্ট’-এর উদ্বোধন করা হয়। আয়োজকেরা জানান, এই উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য নিরাপদ খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের নতুন সুযোগ সৃষ্টি হবে। কর্মশালায় নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মোসা: জান্নাতুল ফেরদাউস প্রতিষ্ঠাত পরিচালক ফেইডস ও এমডি জে- টেস্টি নেস্ট উক্ত অনুষ্ঠানে তার নিজের সফলতার গল্প সকলের মাঝে তুলে ধরেন। এছাড়াও নিজেই বিভিন্ন ফুড প্রসেসিং এর উপর প্রশিক্ষণ গ্রহন করে গড়েতুলেন নিজেরই প্রতিষ্ঠান “জে- টেস্টি নেস্ট” যার আজকে থেকে আনুষ্ঠানিক যাত্রার সুচনা করা হলো। এসময় তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে করেন।



Post Comment