Loading Now

বরিশালে কিশোরীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক ।।

বাকেরগঞ্জ থানার বোয়ালিয়া গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ১৩ বছরের কিশোরী কে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমান অনাদায় এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রাকিবুল ইসলাম ওই রায় প্রদান করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি আজিবুর রহমান। দন্ড প্রাপ্ত আসামি হচ্ছে বিমানবন্দর থানার দত্তপাড়া গ্রামের জীবন নন্দ হালদার ওরফে সুমন হালদার রায় ঘোষণার পরপর আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মামলার অপর আসামি মোহাম্মদ নিজামুল হাসান কে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি।

মামলার নতি সূত্রে জানা গেছে বাকেরগঞ্জ থানার বোয়ালিয়া নন্দপাড়া গ্রামের কুলসুম বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন মামলায় উল্লেখ করেন বাদির কন্যা বোয়ালিয়া গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। ১৩ বছরের ওই কিশোরীর সাথে আসামির পরিচয় হয়। ২০১২ সনের একুশে আগস্ট বোয়ালিয়া থেকে বরিশাল আসে। এরপর আসামি বাদীর কন্যাকে নথুন্না বাদ বাসস্ট্যান্ডে নিয়ে যায়। এরপর তুহিন বোটিং কে নিয়ে আসামি বাদির কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাদির কন্যা রুম থেকে বেরিয়ে এসে কান্নাকাটি শুরু করে। এক একপর্যায়ে স্থানীয়রা আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে ২০১২ সনের একুশে আগস্ট কুলসুম বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১২ সালের ১৯ শে সেপ্টেম্বর কোতোয়ালি থানার এসআই নুরুল আলম তালুকদার মামলার চাজসীট দেন। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার ওই রায় প্রদান করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED