বরিশালে জুনিয়র বৃত্তি পেয়েছে ২ হাজার ৭৪৪ জন শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ২ হাজার ৭৪৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ৮৭৩ জন এবং সাধারন বৃত্তি পেয়েছে ১ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। গকাল বুধবার বৃত্তির ফলাফল প্রকাশ করে বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত তালিকা সূত্রে জানা গেছে-এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১৮ হাজার ৭২১ শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এবার মেধা বৃত্তি প্রাপ্তরা মাসিক ৪৫০ টাকা এবং সাধারন বৃত্তি প্রাপ্তরা মাসিক ৩০০ টাকা করে পাবেন।



Post Comment