Loading Now

বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জের লক্ষীপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লাবিবা পরিবহন নামের একটি ঢাকা গামী যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় পরিবহনে থাকা হেল্পার জিহাদ বাস গাড়িটির নিচে চাপা পড়ে নিহত হন। এই দুর্ঘটনায় পরিবহনে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

১৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা গামী লাবিবা পরিবহন বাকেরগঞ্জের মহাসড়কের লক্ষীপাশা নামক স্থানে পৌঁছলে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। পরিবহনটি দুমড়ে মুচরে গিয়ে কিছু অংশ পানির নিচে ডুবে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমরা পরিবহনটি সড়কের পাশে খাদে মধ্যে দেখতে পাই। দুর্ঘটনার দুই ঘন্টা পরে পরিবহনটি খাত থেকে উঠানো হলে পরিবহনের নিচ থেকে হেল্পার জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED