Loading Now

গৌরনদীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

গৌরনদী প্রতিনিধি ।।

গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের দুরপাল্লার একটি পরিবহনে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন হলি কেয়ার ক্লিনিকের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জ ট্রাভেলস পরিবহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।

অভিযানে পরিবহনের বক্সের মধ্য থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান জানিয়েছেন, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED