Loading Now

বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে অষ্টম ও নবম শ্রেণির বিনামূল্যের বই লাইব্রেরিতে বিক্রি করতে গিয়ে এক শিক্ষকসহ দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাতে নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক দুজন হলেন, শফিকুল ইসলাম (২৪) ও রুবেল খান (৩০)।

শফিকুল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তিনি সিংহেরকাঠী এলাকার শহিদুল ইসলামের ছেলে।অন্যদিকে রুবেল সদর উপজেলার সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, বইগুলো কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্রির জন্য আনা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে আটক করা হয় এবং ৩২৯টি বই উদ্ধার করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED