Loading Now

বরিশালে মুখে কালো কাপড় বেঁধে নারীদের মৌন মিছিল

অনলাইন ডেক্স।।

কর্মজীবী নারীদের বিরুদ্ধে কটুক্তি করায় বরিশালে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করছে মহিলা পরিষদ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা পরিষদের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড থেকে এ মৌন মিছিল বের করা হয়। এর আগে মানববন্ধন করেন তারা।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কোনো রাজনৈতিক নেতাদের কর্মজীবী নারীদের নিয়ে অশ্লীল বক্তব্য অত্যন্ত নিন্দাজনক। তার এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে যারা এই বক্তব্য দিয়েছে তাদের শাস্তির দাবি জানানো হয়। পরে মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এই কর্মসূচির মাধ্যমে বরিশালের সচেতন নারী সমাজ স্পষ্ট বার্তা দিয়েছে যে—অশুভ শক্তির উত্থান এবং নারীর প্রতি যেকোনো বৈষম্যমূলক আচরণ রুখে দিতে তারা বদ্ধপরিকর।

মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীসহ অন্যান্যরা।

 

Post Comment

YOU MAY HAVE MISSED