Loading Now

বরিশালে যৌথ অভিযানে চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালে ভোজ্য তেল, জ্বারানী তেল ও সিলিন্ডার গ্যাসের সংকট মোকাবেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর, র‌্যাব ও সেনাবাহীনির সদস্যরা।
আজ রোববার বিকেল ৩ টায় নগরীর বাজার রোডে এ অভিযান পরিচালা করা হয়।

এসময় নির্ধারিত দামের চেয় বেশি দামে ভোজ্য তেল বিক্রি ও রশিদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এর পাশাপাশি ২০ টি সিলিন্ডার গ্যাস জব্দ করা হয়।

এসময় ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।
র‌্যাব জানায়, সারা দেশে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানী, ভোজ্য তেল ও গ্যাসের অবৈধ মজুদ করে সংকট তৈরীর চেস্টা করছে। তবে বরিশালে নির্ধারিত দামে তের বিক্রি হচ্ছে। কিস্তু গুটি কয়েক প্রতিষ্ঠান নিয়ম না মানায় তাদের জরিমানা করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED