বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস. এম. সাদিকুর রহমান লিংকন এ প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রকাশিত তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: আবুল কালাম আজাদ ও মো: সালাউদ্দিন মাসুম।
সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন আব্দুল মজিদ ঢালী, শেখ মেহেদী হাসান শাহিন ও সৈয়দ মাসুম মিয়া রেজা।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ হুমায়ূন কবির মাসউদ, আবুল কালাম আজাদ ইমন ও মো: ফরিদ উদ্দিন।
অর্থ-সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো: জাকির হোসেন ও জাহিদুল ইসলাম পান্না। যুগ্ম-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: রুহুল আমিন খায়ের, সাইদুর রহমান সোহেল, মো: তারেক আল ইমরান ও মো: শাহ্ আলম।
এছাড়া নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন হারুন অর রশিদ, রিয়াজুল হক, সায়েম উল আলম, কামাল হোসেন হাওলাদার, পারুল বেগম, এইচ. এম. আশরাফুল আলম, গোলাম মর্তুজা তপু ও মোহাম্মদ শাহ্ আলম।
নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এসএম. সাদিকুর রহমান লিংকন জানান, আগামী ২ এপ্রিল বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।



Post Comment