বরিশাল শেবাচিম হাসপাতালে নেই শিশু আইসিইউ, বিপাকে অভিভাবকরা!
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউ না থাকায় বিপাকে পড়েছেন রোগীর অবিভাবকরা। এ কারণে ঢাকায় পাঠানো হচ্ছে ক্রিটিক্যাল রোগিদের।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জিসান (৫ মাস) নামের আক্রান্ত এক শিশুকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হলে অবিভাবকরা কান্নায় ভেঙে পড়েন।
শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিলো বলে জানা যায়। আর্থিক সামর্থ্য না থাকায় ঢাকায় নেয়ার মতো অবস্থাও নেই— এমন ঘটনা ঘটছে অহরহ।
উল্লেখ্য, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১১৮ জন হাম রোগে আক্রান্ত রোগী ভর্তি আছে। আগের দিন ভর্তি ছিলো ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ জন।
এ হাসপাতালে চলতি বছর হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪৪০ জন এবং এখন পর্যন্ত এ হাসপাতালে মারা গেছে ৫ জন।



Post Comment