Loading Now

বাউফলে আচরণবিধি লঙ্ঘন: দাঁড়িপাল্লার এক কর্মীকে কারাদণ্ড

বাউফল প্রতিনিধি ।।

পটুয়াখালী -২ (বাউফল) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের এক কর্মীকে ৭ দিনের কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালাইয়া বন্দর এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে একটি মাইক্রোগাড়িতে দাঁড়িপাল্লার পোস্টার সাঁটিয়ে চলাচল করার সময় কালাইয়া এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টে সম্প্রতি বিএনপি থেকে যোগদান করা হেলাল মুন্সী নামের এক জামায়াত কর্মীকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তাকে ৭ দিনের কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, “একটি মাইক্রোগাড়িতে দাঁড়িপাল্লা মার্কার ব্যানার সাঁটিয়ে চলাচল করার অপরাধে ২৭(ক) ধারা মোতাবেক হেলাল মুন্সী নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন।”

Post Comment

YOU MAY HAVE MISSED