Loading Now

বাসিজ কমান্ডার সোলেইমানি নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

অনলাইন ডেক্স ।।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর অভ্যন্তরীণ নিরাপত্তা মিলিশিয়া কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে আইআরজিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, সোলেইমানি এবং ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন।

 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সোলেইমানি ‘আমেরিকান-জায়নবাদী শত্রুর হামলায়’ নিহত হয়েছেন।

আইআরজিসির বিবৃতিতে সোলাইমানির নিহতের কথা জানানো হলেও লারিজানির নিহত হওয়া সংক্রান্ত কোনো মন্তব্য করেনি।

এই হত্যাকাণ্ড ইরান-ইসরাইল-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সম্ভাবনা সৃষ্টি করেছে।

তথ্য সূত্র : যুগান্তর,,,,,,,

 

Post Comment

YOU MAY HAVE MISSED