Loading Now

বিএমপির ৬ পুলিশ সদস্যকে অবসরোত্তর সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক ॥

রোববার সকাল ৯টায় পুলিশ কমিশনার বিএমপি মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের (ডিসেম্বর-২০২৫ থেকে ফেব্রুয়ারি-২০২৬) আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-এর গর্বিত সদস্য এএসআই (নি:) মোঃ মাহেব হোসেন, এএসআই (নি:) মোঃ শফিকুল ইসলাম, কনস্টেবল মোঃ ইউসুফ আলী, কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টেবল মোঃ জয়নাল আবেদীন এবং কনস্টেবল মোঃ জাকারিয়া কে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে অবসরোত্তর বিদায় জানানো হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED