Loading Now

ভোলায় ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম

লালমোহন প্রতিবেদক ॥

ভোলার লালমোহনে জন্ম হয়েছে ৬ পা বিশিষ্ট একটি বাছুরের। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন।
শুক্রবার ভোর ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের ডা: আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি আরব প্রবাসী মো: মনিরের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত দুইটি পা রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বাছুরটির ৬টি পা হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।

গরুর মালিক মো: শাহাবুদ্দিন মিয়া বলেন, গাভীটি ভোররাতে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি।

পরে চিকিৎসক জানান-৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
এদিকে ৬পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাছুরটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় করে গরুর মালিকের বাড়িতে।

লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভেটেরিনারি সার্জন) ডা.মো: গোলাম মোস্তফা বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ৬ পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছুটা বড় হলে অতিরিক্ত দুটি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।

Post Comment

YOU MAY HAVE MISSED