Loading Now

শোবিজ ছাড়ার পর বিয়ের পিঁড়িতে লুবাবা!

বিনোদন ডেক্স ।।

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামারের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন লুবাবা।

এর আগে থেকেই তার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই সাবেক শিশুশিল্পী।

এবার বিয়ের খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন লুবাবা। ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”

লুবাবার এই পরিবর্তন ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। কমেন্ট বক্সে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা জানাচ্ছেন অভিনন্দন ও শুভকামনা।

একজন মন্তব্য করেন, “মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।” আরেকজন লেখেন, “আল্লাহ আপনাদের ভালো রাখুক।”

শোবিজ ছেড়ে ভিন্ন এক জীবনের পথে হাঁটা এবং নতুন সংসার শুরু-সব মিলিয়ে লুবাবার জীবনে এটি এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন অনেকেই।

Post Comment

YOU MAY HAVE MISSED