Loading Now

হঠাৎই আলোচনায় বিএনপির শিরিন…

বরিশালে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আলোচনায় রয়েছে বরিশাল বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।বরিশাল বিভাগের ২১ টি আসনের মধ্যে ১৯ টি আসনে বিএনপির ও জোট প্রার্থীরা বিজয়ী হয়েছে। এর নেপথ্যে ছিল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের ঐকান্তিক পরিশ্রম। এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল বিভাগের সভা শতভাগ সাকসেস করতে কাজ করেছে শিরিন। সে হিসেবে দল কর্তৃক তাকে মুল্যায়িত করা হবে এমনটা এখন নিশ্চিত শোনা যাচ্ছে। জানা গেছে দলীয় নীতিনির্ধারণী ফোরাম শিরিনের কার্যক্রমে সন্তুষ্ট। তাই তাঁকে মুল্যায়ন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য বিলকিস জাহান শিরিন সাবেক একজন সংসদ সদস্য।ফলে জনপ্রতিনিধি মূলক কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও বিগত আন্দোলন সংগ্রামে তাঁর রয়েছে ব্যাপক ভুমিকা। একাধিকবার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আটক হওয়া এবং মামলার আসামী ছিলেন তিনি। জিয়া পরিবারের বিশস্ত এই নেত্রীকে তাঁর সঠিক মুল্যায়ন দল করবে এমনটাই দাবি করেছেন তৃনমুল।

Post Comment

YOU MAY HAVE MISSED