Loading Now

হঠাৎ জিয়াউদ্দিন সিকদার কে নিয়ে বিতর্ক ;নেপথ্যে কি?

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সদর আসনে ভূমিধ্বস বিজয় পেয়েছে বিএনপি তবুও অভ্যন্তরীন কোন্দল সামনে এনে নগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার কে বিতর্কিত করতে মড়িয়া একটি গ্রুপ। বরিশাল নগরীর সব ওয়ার্ড থেকেি বিজয়ী হয় ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার।তবে নগরীর ২৪ ও ২৫ নং ওয়ার্ড থেকে ভোট কম পায় ধানের শীষের প্রার্থী। এ কারনে শুরু থেকে প্রার্থীর বিপরীত মেরুতে অবস্থান নিয়ে কাজ না করা দলের মধ্যে বিভাজন তৈরি করার লক্ষ্যে সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার কে নিয়ে নানা কুৎসা রটনায় ব্যস্ত।ঐ মহলটি ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে। এদের মুল টার্গেট সদস্য সচিব জিয়াউদ্দিন কে নিয়ে বিতর্ক জন্ম দেয়া। তবে বাস্তবতা ভিন্ন। দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির কোন পদে নেই সরোয়ার। এ সময় সকল ওয়ার্ডের কমিটি বিভিন্ন ধারায় বিভক্ত।এদের মধ্যে একটি গ্রুপ নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। অন্যদিকে কিছু ওয়ার্ডে রয়েছে সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও বর্তমান জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন বলয়ের নেতাকর্মী। এ সকল নেতাকর্মী সমর্থকরা সরোয়ারের বিপরীত মেরুতে অবস্থান করলেও তারেক রহমানের ধানের শীষের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ছিলেন। আবার সেই সুযোগে রুপাতলি এলাকার কিছু নেতা যাদের টিস্যু পেপারের মতো নেতা পাল্টানো স্বভাব তারা সরোয়ারের নির্বাচন কে ইস্যু করে জিয়াউদ্দিন সিকদার কে বিতর্ক করতে মাঠে নামেন।কিন্তু পুরো নির্বাচন সংক্রান্ত সকল কিছু কেন্দ্র অবগত আছেন। তাই ষড়যন্ত্রের মিশন এ যাত্রায় ব্যার্থ।কারন জিয়াউদ্দিন সিকদার জিয়ার নির্দেশনা মোতাবেক বরিশালের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা মনে কষ্ট নিয়েও কাজ করে বিজয় ছিনিয়ে এনেছেন ধানের শীষের।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তারা আগে নিজেকে আয়নার সামনে দাড় করাক এতে তাদের চরিত্র ফুটে উঠবে।আমি আমার দলীয় নির্দেশনা মোতাবেক কাজ করেছি।ধানের শীষের বিজয় হয়েছে। আর যিনি প্রার্থী তিনি সবই অবগত আছেন। সেক্ষেত্রে এসকল গুজবে কিছু আসে যায় না।

Post Comment

YOU MAY HAVE MISSED