হাম : বরিশালে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩০
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিভাগে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩০
বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩০ জন ভর্তি হয়েছেন। এর আগের দিন এ সংখ্যা ছিল ১১৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর জানায়, এখন পর্যন্ত বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ৫৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে হামের উপসর্গ থাকলেও এখনো কারও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ পর্যন্ত বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।



Post Comment