হেলিকপ্টার এ আসবেন তারেক,বরিশালে ২ ঘন্টার সফর চুড়ান্ত
নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপির চেয়ারম্যার তারেক রহমান আগামী ৪ ফেব্রুয়ারী হেলিকপ্টারে বরিশাল আসবেন। তিনি বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে এসে বরিশাল স্টেডিয়ামে অবতরণ করে গাড়িযোগে বেলসপার্ক মঞ্চে চলে আসবেন। মঞ্চে এসেই তিনি বরিশাল বিভাগের ২১ জন প্রার্থিকে পরিচয় করিয়ে দিয়ে তার বক্তব্য শুরু করবেন। তারেক রহমান সর্বোচ্চ একঘন্টা বরিশাল অবস্থান করতে পারেন। গতকাল দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়েছে।


Post Comment