Loading Now

১৪ মে প্রকাশ করা হবে হালনাগাদ ভোটার তালিকা

অনলাইন ডেক্স ।।

আগামী ১৪ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন।

গেল বছরের ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে তারাই তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে। আবেদন নিষ্পত্তির শেষ সময় ৬ মে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে।

 

ইসির সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

Post Comment

YOU MAY HAVE MISSED