বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Logo

আইসিডিএর কার্যকরী পরিষদের ইসি সভা অনুষ্ঠিত

/ ১৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র কার্যকরী পরিষদ’র (EC) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ জুন ২০২৬ মঙ্গলবার বিকেল ৫ টায় নগরীর সি এন্ড বি রোডস্থ আইসিডিএ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ত্ব করেন আইসিডিএ’র প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী পরিষদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ।

এসময় সভায় আইসিডিএ’র কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আইসিডিএ’র কার্যকরী পরিষদ’র সাবেক সদস্য সচিব নির্বাহী পরিচালক ও বর্তমান উপদেষ্টা পরিষদ’র সদস্য সালমা খান, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, ইউসুফ আলী হাওলাদার- পরিচালক-আর্থিক সেবা কার্যক্রম (ভারপ্রাপ্ত), হিসাবরক্ষণ কর্মকর্তা ইসরাত জাহান।

শুরুতেই মহান জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সভা আরম্ভ করা হয়।

এরপর সভায় ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধের বীর সেনানি তোফায়েল আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলাম, বরিশালের বিশিষ্ট দন্ত চিকিৎসক-সমাজসেবক ও মানবাধিকার কর্মী, আইসিডিএ’র আজীবন সদস্য আলহাজ্ব ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, বরিশালের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট কর্মী নাট্যকর্মী বিপ্লব ঘোষ সহ দেশে ও প্রবাসে সকল পর্যায়ের যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন তাঁদের জন্য সভায় শোক প্রস্তাব এনে বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা এবং সমবেদনা জ্ঞাপন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com