বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বর্জনের হুমকি পাকিস্তানের!
স্পোর্টস ডেক্স ।।
এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশ সম্প্রতি ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই আসর নিয়ে আইসিসি যখন সংকট মেটানোর চেষ্টা করছে, তখন পাকিস্তানের এই অবস্থান নিয়ন্ত্রক সংস্থাকে আরও চাপে ফেলে দেবে বলে মন্তব্য করেছে এনডিটিভি।
গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
এরপরই বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায় যে, তারা বিশ্বকাপের কোনো ম্যাচ ভারতে খেলবে না।
যদিও আইসিসি পরিচালিত নিরাপত্তা পর্যবেক্ষণে কোনো সুনির্দিষ্ট হুমকির প্রমাণ মেলেনি, তবুও বাংলাদেশ নিজের অবস্থানে অনড়।
অন্যদিকে, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে। গত এশিয়া কাপের সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম একে অপরকে সমর্থন দিয়ে কাজ করেছেন।
এখন ভারতের মাটিতে খেলা নিয়ে বাংলাদেশের এই সংকট যদি না মেটে, তবে এশিয়ার দুই পূর্ণ শক্তির দেশের অনুপস্থিতি বিশ্বকাপের জৌলুস ও ভবিষ্যৎকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলবে বলে আশংকা করা হচ্ছে।
বর্তমানে আইসিসি বিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে চূড়ান্ত সূচি এবং টুর্নামেন্টের ভাগ্য এখন ঝুলে আছে এই কূটনৈতিক অচলাবস্থার ওপর।



Post Comment