শিশু সুরক্ষা কমিটি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন ৪ নং সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। শিশু সুরক্ষা কমিটি’র উপদেষ্টা ও প্যানেল চেয়ারম্যান জনাব মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির বিগত কর্ম সূচি আলোচনা পূর্বক আগামী কর্মপরিকল্পনা নির্ধারন করা হয়।
এই কমিটি এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে জন্মনিবন্ধন নিশ্চিতকরন, শিশুসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেন। যার অংশ হিসেবে ঝুঁকিপূর্ন শিশু চিহ্নিত করন, তাদের জন্য সরকারি সেবা নিশ্চিতকরা, শিক্ষায় অভিগম্যতা বৃদ্ধির ব্যাপারে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।রউল্লেখ্য যে, বাংলাদেশের অভ্যন্তরীণ পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালী করন প্রকল্পের আওতায় ওয়ার্ড ভিত্তিক এই কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
সভায় স্বাগত বক্তব্য দেন উক্ত কমিটির সদস্য সচিব জনাব ও ইউনিয়ন সমাজ কর্মী লুনা আক্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির সভাপতি ও ওয়ার্ড সদস্য কাওসার হোসেন। রূপান্তরের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন ইপিসিএসটি প্রকল্প বরিশাল এর জেলা সমন্বয়কারী ঝুমু কর্মকার ও ফিল্ড ফ্যাসিলিটেটর সীমা বিশ্বাস।



Post Comment