স্বরূপকাঠিতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
এম.ইসলাম জাহিদ ।।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মঙ্গলবার ২০ জানুয়ারি নেছারাবাদ উপজেলার সরকারি স্বরুপকাঠী কলেজ মসজিদ মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের অধিকারের লড়াই করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনাই আজকের এই আয়োজনের মূল লক্ষ্য।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর -২ সংসদীয় আসেন বিএনপি মনোনীত ধানের শীর্ষ মার্কা প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. জশিম উদ্দিন, অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো তপু রায়হান, সদস্য সচিব মোঃ মহসিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Post Comment