Loading Now

জনসাধারণের নিরাপত্তায় ধানের শীষের বিকল্প নেই : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক ।।

জনসাধারণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় বরিশাল সদর রোডের কাকলি মোড় থেকে বরিশাল সদর- ৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে প্রথম দিনের নির্বাচনি প্রচারণা কার্যক্রম শুরুকালে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল তখন দেশের আপামর জনগণ নিরাপদে বসবাস করার সুযোগ পেয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষকে আবারও বিজয়ী করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ও ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। তবে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে এসব মিথ্যাচার ও অপপ্রচারের উপযুক্ত জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালান এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিঃসাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি, ১নং যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃশামিম, মোঃ আল-আমিন,মোঃ রাব্বি, মোঃ হাসিবুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং তারিক সুলায়মান, যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জুলাই যোদ্ধা শানু আকন, স্বাধীনতা ফোরাম বরিশাল এর সদস্য সচিব নাজমুস সাকিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমাদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, সদর উপজেলা তাতী দলের সাবেক আহবায়ক আবুল কাশেম, সদস্য-সচিব জয়নাল আবেদীন জীবন, চাঁদপুরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মামুন সরদার গনি,ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুদ্দীন স্বপন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হেসেন, চন্দ্র মোহন ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহাত তালুকদার, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদ, জেলা ছাত্রদল নেতা ফারহান ফেরদৌস, জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবির, ফারজানা ওমি প্রমুখ সহ মহানগর জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED