ফটো সাংবাদিক রুবেলের মায়ের কুলখানী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥
দৈনিক আজকের পরিবর্তনের ফটো সাংবাদিক রুবেল পারভেজ এর মা রেনু বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩ জানুয়ারি বাদ জুমা নগরীর বালুরকাঠ জামে মসজিদে কুলখানী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক হুইপ মজিবর রহমান সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহসিন উল ইসলাম হাবুল, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহামুদ সিকদার ও একেএম শহিদুল্লাহ, হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড, এনায়েত হোসেন বাচ্চু, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, ১৬নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক কামরুজ্জামান রতন, আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রব ও কেডিসি মসজিদের ইমাম মাওলানা এনামুল হক। দোয়া-মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত এবং পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল কামনা করা হয়।



Post Comment