বরিশালে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশার সদর উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উজেলা নির্বাহী অফিসার মানজুরা মোশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সরকারী কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় বরিশাল সদর উপজেলায় শিশু পাচার প্রতিরোধ বিষয়ে কর্মরত উন্নয়ন সংগঠন রূপান্তর তাদের কার্যক্রম এবং অগ্রগতি বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও প্রকল্প কর্মএলাকার শিশু সুরক্ষা কমিটির পক্ষে চরকাউয়া, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনয়ন চেয়ারম্যান ও সচিবগন উক্ত এলাকার পাচারের ঝুঁকিতে রয়েছে এমন জনগোষ্ঠীর মোট ৫৬ জন শিশুর একটি তালিকা কমিটির সভাপতি/সদস্য সচিব বরাবরে হস্তান্তর করেন।
এ সকল শিশুদের অধিকাংশই এতিম, পথশিশু, দারিদ্রসীমার নিচে বসবাসকারী এবং কোন কোন শিশুর জন্মনিবন্ধন নেই। অতএব যে কোন সময় এরা প্রলোভনে পরে পাচার বা যৌন হেনস্তার শিকার হতে পারে। এই সম্ভাবনা থেকে রক্ষার লক্ষ্যে এ সকল শিশুদের পুনর্বাসন, শিক্ষা এবং জীবনযত্রার অন্যান্য প্রয়োজন পুরন বিশেষ জরুরী। এ লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ঐক্যমত পোষন করেন। কমিটির পরবর্তী পরিকল্পনা অংশ হিসেবে ১৪ টি শিশুর জন্ম নিবন্ধন, ১০ জন শিশুর শিক্ষা সহায়তা এবং সরকারী বিভিন্ন দপ্তরগুলোর মাধ্যমে সচেতনতা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব শারমিন সুলতানা।



Post Comment