শায়েস্তাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়।
এদিকে সোমবার (২৬ জানুয়ারি) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য সরকারি সহায়তা অত্যন্ত জরুরি।
এছাড়াও এদিন বিকেলে তিনি বেলস পার্কে বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক আলোকচিত্রী প্রদর্শনী ২য় দিনের মত পরিদর্শন করে বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগ করেন। সন্ধ্যায় তিনি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর এলাকায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম রাঢ়ী, বিএনপি নেতা আমিনুল ইসলাম মাসুম, মজিবর রহমান চুন্নু, আমিনুল ইসলাম পাখিসহ স্থানীয় নেতাকর্মীরা।



Post Comment