বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদের বার্ষিক মিলনমেলা’২০২৬ অনুষ্ঠিত
বরিশালের অন্যতম সাংবাদিক সংগঠন সাংবাদিক সমন্বয় পরিষদের ২০২৬ সালের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ও ৩০ জানুয়ারী সমুদ্র সৈকত কুয়াকাটায় সংগঠনের সদস্য ও তাদের পরিবারবর্গদের নিয়ে উক্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়।মিলনমেলা উপলক্ষে বরিশাল নগরী থেকে দ্বিতল বাসযোগে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের ৮৫ জন সদস্য কুয়াকাটায় পৌছান। এবারের মিলনমেলায় বিভিন্ন ইভেন্ট ও র্যাফেল ড্র আয়োজন করা হয়েছিল। মিলনমেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় সমন্বয় পরিষদের সভাপতি সাইদুর রহমান মাসুদ ও সাধারন সম্পাদক সুমাইয়া জিসান সকল সদস্য ও তাদের পরিবারবর্গকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।উল্লেখ্য সাংবাদিক সমন্বয় পরিষদ প্রতিবছর এ ধরনের মিলনমেলা আয়োজন করে থাকে।



Post Comment