Loading Now

বরিশালে লীগ দমনে ব্যর্থ কোতোয়ালি পুলিশ;ভোট কেন্দ্রের সামনে ছাত্রলীগের আগুন জ্বালিয়ে প্রতিবাদের ভিডিও ভাইরাল!

নিজস্ব প্রতিবেদক ।।

নির্বাচন ঘিরে বরিশালে ফের মাথাচাড়া দিয়ে উঠছে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। আর এই কাজে মদদ দিচ্ছে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ। বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন উল ইসলামের নামে গুঞ্জন রয়েছে তিনি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একজন সমর্থক। তার ঢিলেঢালা নজরদারির ফলে বরিশালে আওয়ামী লীগের নেতা কর্মীরা আবারো প্রকাশ্যে এসেছেন। তারা দিনেদুপুরে মিলিত হচ্ছেন একে অপরের সাথে, করছেন বৈঠকও। গত ১লা ফেব্রুয়ারী নগরীর প্রায় ৫/৬ টি ভোটকেন্দ্রের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক রাজিব হেসেনের সমর্থকরা কেন্দ্রের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়ে ভিডিও ফেসবুকে ছাড়ে। এছারাও নির্বাচনে বিভিন্ন দলের পক্ষে আওয়ামীলীগের কর্মীরা কাজ করছে। জানা গেছে ওসি মামুন উল ইসলাম কোতোয়ালি থানার দায়িত্ব নেয়ার পর প্রায়শই নগরীর কোতোয়ালি থানার আওতাধীন বিভিন্ন স্থানে মিছিল হয়। বিভিন্ন দেয়ালে লাগানো হয় পোস্টারিং। গত ২/১ দিন আগে বেলসপার্ক সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এই স্থানে আগামী ৪ তারিখ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ হওয়ার কথা রয়েছে। অথচ গত কয়েকদিন ধরে পুলিশের আওয়ামী লীগের আসামী আটকে কোন উল্লেখযোগ্য সফলতা নেই। অন্যদিকে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ওসি মামুন উল ইসলামকে সোর্সের মাধ্যমে ম্যনেজ করে এলাকায় বহাল তবিয়তে থাকছেন। নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগের চেষ্টা একই সাথে বিশেষ একটা ধর্মভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দর অনুরোধে কোতোয়ালি পুলিশের ডেভিল হান্ট অভিযান নেই বললেই চলে।

ফলে মাঠে ঘুরে বেড়ায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এভাবে চললে বরিশালে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই অবিলম্বে পুলিশ কমিশনার কে কঠোর হওয়ার অনুরোধ জানান বরিশালের সচেতন মহল।

এ বিষয়ে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন,রাতের আঁধারে কেউ হয়ত এ সকল কাজ করে থাকতে পারে। এ সকল দুষ্কৃতকারীদের আটকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। তবে নির্বাচন ঘিরে কোন নাশকতা করার তথ্য নেই বলে দাবী করেন মহানগর পুলিশের শীর্ষ এই কর্তা।

Post Comment

YOU MAY HAVE MISSED