Loading Now

বরগুনায় ধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেফতার

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার তালতলীতে আলোচিত দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি হিরোন হাওলাদারকে গ্রেফতার করেছে র‍্যাব। আত্মগোপনের উদ্দেশে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, মামলার পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন হিরোন হাওলাদার। পরে পটুয়াখালী র‍্যাব-৮-এর একটি দল স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে তাকে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু ও গভীর তদন্তের স্বার্থে আদালতের কাছে হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা আদালতে রিমান্ড আবেদন করব। পাশাপাশি অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

গত বুধবার রাতে উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নে বিয়ের প্রলোভনে ওই নারীকে ডেকে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় হওয়া মামলায় হিরোন হাওলাদারকে প্রধান আসামি করা হয়েছে এবং অপর তিনজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED