Loading Now

ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি ।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ঝালকাঠিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। তারা হামলার প্রতিবাদে সড়ক অবরোধও করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এসময় সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ আহত হওয়ায় প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবি জানানো হয়।

হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, সদস্যসচিব রাইয়ান বিন কামাল, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াসিন ফেরদৌস ইফতি, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা সদস্যসচিব রাইয়ান বিন কামাল বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।’

ইনকিলাব মঞ্চের আন্দোলন ও হাদি হত্যার বিচার নিয়ে সরকারের বিবৃতি
জানা গেছে, জাতিসংঘের তত্ত্বাবধানে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করলে বেশ কয়েকজন আহত হন।

Post Comment

YOU MAY HAVE MISSED