পুলিশি নিষ্ক্রিয়তায় বরিশালে আওয়ামী লীগের নির্বাচন বানচালের গোপন বৈঠক!
নিজস্ব প্রতিবেদক ।।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সংসদ নির্বাচন বানচালের জন্য বিভিন্ন স্থানে গোপন বৈঠক করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর দালালরা। আর এগুলো সম্ভব হচ্ছে কোতোয়ালি থানার ঢিলেঢালা চরিত্রের জন্য। এ থানায় দায়িত্বপালন করা ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়ামী লীগ ও সন্ত্রাসী দমনে উদাসীন। বিগত দিনে প্রতিদিন ফ্যাসিস্ট আটক হলেও বর্তমানে এ আটক শুন্যের কোঠায়।বর্তমানে থানা পুলিশ ব্যস্ত থাকে হোটেল থেকে পতিতা আটকে।এ ছাড়াও ভারপ্রাপ্ত কর্মকর্তার তৈরি হয়েছে নিজস্ব একটি সিন্ডিকেট। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী এক মন্ত্রীর একান্ত লোক দাবীদার এক পত্রিকা সম্পাদক এবং নিজের কিছু অফিসার এর মাধ্যমে তার এই ধরা-ছাড়া সিন্ডিকেট নিয়ন্ত্রিত হয়।
একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে জানা যায়,বর্তমান ওসি যোগদানের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাড়ির বাহির এ থাকত তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন সময় থানা এলাকায় ছাত্রলীগের সদস্যরা মিছিল করলেও কাউকে আটকে সক্ষম হয়নি পুলিশ।
এছাড়াও নগরীতে দৈনন্দিন বেড়েছে চুরির ঘটনা। এ অবস্থা থেকে উওোরন না পাওয়া গেলে নির্বাচনের আগে বড় কোন গ্যান্জাম হতে পারে বলে ধারনা ঐ সংস্থার।
এ বিষয়ে জানতে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম কে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।



Post Comment