২ এপ্রিল জেলা আইনজীবী সমিতির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক ॥
গতকাল মঙ্গলবার বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন।
আগামী ২ মার্চ তফসিল ঘোষণা এবং ২ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলী আহমেদ বাবলু, সাবেক পিপি মহসিন মন্টু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নাজিম উদ্দীন আহমেদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাচ্চু, মোহাম্মদ শহিদ হোসেন প্রমুখ।



Post Comment