Loading Now

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র পরিবারবর্গ।

জানা যায়,শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আইসিডিএ’র প্রধান কার্যালয় এবং সকল শাখা সমূহে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে। প্রতি বছরের ন্যায় এবারেও নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইসিডিএ’র প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ, সংস্থার সাবেক নির্বাহী পরিচালক ও বর্তমান উপদেষ্টা পরিষদ’র সদস্য মিসেস সালমা খান, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, জনাব ইউসুফ আলী হাওলাদার, পরিচালক-আর্থিক সেবা কার্যক্রম (ভারপ্রাপ্ত), হিসাবরক্ষণ কর্মকর্তা ইসরাত জাহান, শাখা ব্যবস্থাপকগণ সহ আইসিডিএ’র সকল পর্যায়ের কর্মকর্তা-সহকর্মীবৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED