ক্লাস-পরীক্ষা রেখে আন্দোলন, প্রাথমিক শিক্ষকদের শাস্তির নির্দেশনা বাতিল
অনলাইন ডেক্স ।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি ও আন্দোলন করায় শিক্ষকদের শাস্তির নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ বাতিল করে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ফলে ক্লাস-পরীক্ষা রেখে আন্দোলন করা শিক্ষকরা এখন আর শাস্তি পাচ্ছেন না।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন চিঠিতে এসব তথ্য জানায় অধিদফতর।
এরআগে এক চিঠিতে ওই শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছিল।
তবে সর্বশেষ করা চিঠিতে সেই নির্দেশনা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসানের সই করা নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বিষয়টি অবহিত করার জন্য বিভাগীয় উপপরিচালক ও মহাপরিচালকের দফতরেও অনুলিপি দেয়া হয়েছে।
উল্লেখ্য, ৩ দফা দাবিতে গতবছর ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করেন দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা। এরফলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় ব্যাহত হয়েছিল।



Post Comment