ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক ।।
২৩ ফেব্রুয়ারি সোমবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের বেজহার গ্রামের স্বপ্নসারথি কিশোরীদের ক্যারিয়ার কাউন্সিলিং: পর্ব-০১ বিষয়ক জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে কিশোরীরা নিজেদের স্বপ্নের কথা তুলে ধরেন এবং সেক্ষেত্রে জীবনের কোন কোন ধাপ কিভাবে অতিক্রম করতে চায় তা তুলে ধরে। উক্ত সেশনটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম, সেশন পরিদর্শনকালে তিনি কিশোরীদের স্বপ্নের কথা শুনে তারা যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে চমৎকার দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সেশনে আরও উপস্থিত ছিলেন বরিশাল ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ, জেলা ব্যবস্থাপক (সেলপ) নাসির উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সেশনটি পরিচালনা করেন মোসাঃ আছমা আক্তার অফিসার (সেলপ) ও সেশন পরিচালনায় সহযোগিতা করেন ফাহানা সরদার সি.ও (সেলপ)।



Post Comment